চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫৭
৪০৩
চরফ্যাশন প্রতিনিধি: জমি দখলে নিতে গভীর রাতে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে তার সৎ ভাইদের বিরুদ্ধে। চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ওই নারীকে মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। চিকিৎসাধীন ভুক্তভোগী ফিরোজা বেগম (৫০) জানান, তার রেকর্ডকৃত প্রায় ৩০বছরের ভোগদখলীয় ৪৮শতাংশ জমি রয়েছে। ওই জমিতে গত ৭ এপ্রিল ঘর উত্তলন করতে গেলে সৎ ভাই নুর নবী ও ইউনুসের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী নিয়ে ঘর উত্তলন কাজে বাঁধা দিয়ে রাজমিস্ত্রীদের মারধর করে। পরবর্তীতে গত শনিবার দিবাগত রাতে নুর নবী ও ইউনুসসহ একাধিক বহিরাগত লাঠিয়াল বাহিনী এসে সন্ত্রাসী কায়দায় ফিরোজা বেগমের বাড়িতে এসে হামলা চালায়। ভুক্তভোগী এ নারীর স্বামী শফিউল্লাহ মিয়া জানান, হামলার সময় সন্ত্রাসীরা ঘরে গচ্ছিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় ভুক্তভোগী পরিবারের ডাক চিৎকারে এলাকাবাসী ও পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা চলে যায়। এ প্রসঙ্গে চরফ্যাশন থানার এসআই মো. শাহীন জানান, ৯৯৯ এ কল পেয়ে থানাপুলিশ গভীর রাতে ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত