অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২ জনের প্রাণহানি, নিখোঁজ ২০

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৪

remove_red_eye

৪০৬

তিউনিশিয়া ও ইতালির মধ্যবর্তী ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত দুই জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে ২০ জন। জার্মান সাহায্য সংস্থা রেসকিউশিপ রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে নৌকাডুবির এটি সর্বশেষ ঘটনা।
রেসকিউশিপের স্টিফেন সেফার্ট বলেছেন, তাদের জাহাজ নাদির আরো ২২ জনকে উদ্ধার করে ইতালির ল্যাম্পদুসা দ্বীপে নিয়ে গেছে।
নাদিরের ক্যাপ্টেন জানিয়েছেন, উদ্ধার হওয়া নারী, পুরুষ ও শিশুরা ক্যামেরন, আইভরিকোস্ট ও মালির।
সেফার্ট জানান, তিউনিশিয়া ছাড়ার সময় নৌকাটিতে ৪০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন।
ইতালির বার্তা সংস্থা এএনএসএ বলেছে, যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে নয়জন নারী রয়েছে। তবে সংস্থাটি নিখোঁজের সংখ্যা ১৮ বলে উল্লেখ করেছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ল্যাম্পদুসা দ্বীপে এসে পৌঁছেছে। তিউনিশীয় উপকূল থেকে এই দ্বীপের দূরত্ব প্রায় দেড়শো কিলোমিটার।

সুত্র বাসস

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...