বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:৩৯
৩৩০
রোববার জার্মান কাপের সেমিফাইনালে ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আরবি লিপজিগ গত মৌসুমের ফাইনালিস্ট ফ্রেইবার্গ সফরে যাবে। দ্বিতীয় সেমিফাইনালে স্টুটগার্ট আতিথ্য দিবে এইনট্র্যাখট ফ্রাংকফুর্টকে।
২০২২ সালে ফ্রেইবার্গের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে পেনাল্টিতে জয়ী হয়েছিল লিপজিগ। লিপজিগের জন্য এটাই বড় কোন শিরোপা জয়ের ঘটনা ছিল। ফ্রেইবার্গ প্রথমবারের মত ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল।
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-১ গোলের বিস্ময়কর জয়ের মাধ্যমে ফ্রেইবার্গ শেষ চার নিশ্চিত করে। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারের টিকেট পায় লিপজিগ।
এনিয়ে টানা পঞ্চম মৌসুমের মধ্যে চারবারই জার্মান কাপের সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো লিপজিগ।
তিনবারের চ্যাম্পিয়ন স্টুটগার্ট ১৯৯৭ সালে সর্বশেষ জার্মান কাপের শিরোপা জয় করেছিল। একমাত্র সেমিফাইনালিস্ট হিসেবে স্টুটগার্ট বুন্দেসলিগা টেবিলের শীর্ষ অবস্থানগুলোর মধ্য থেকে বাইরে রয়েছে। বর্তমান ইউরোপা লিগ বিজয়ী ফ্রাংকফুর্ট পাঁচবার জার্মান কাপের শিরোপা জয় করেছে। এর মধ্যে সর্বশেষ শিরোপা এসেছে ২০১৮ সালে।
আগামী ২ ও ৩ মে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৩ জুন বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল।
সর্বোচ্চ ২০টি কাপ শিরোপা জয় করেছে বায়ার্ন। এরপরই ওয়ার্ডার ব্রেমেন পেয়েছে ছয়টি শিরোপা, শালকে ডর্টমুন্ড ও ফ্রাংকফুর্ট জয় করেছে পাঁচটি করে শিরোপা।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত