অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় ৫১ হাজার ৫’শ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩১শে জানুয়ারী ২০২০ রাত ০৩:৫৫

remove_red_eye

৯৫৪


হাসনাইন আহম্মেদ মুন্না :  জেলার ৭ উপজেলায় চলতি মৌসুমে ৫১ হাজার ৫’শ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে হাইব্রীড ৫ হাজার ৫’শ, উফশী ৪৫ হাজার ও স্থানীয় জাত ১ হাজার হেক্টর রয়েছে। ইতোমধ্যে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। নির্ধারিত জমি থেকে ১ লাখ ৮০ হাজার ২৫০ মে:টন চাল উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে।
কৃষি বিভাগ জানায়, চলতি মাসের প্রথম দিক থেকে এখানে বোরো ধানের আবাদ কার্যক্রম শুরু হয়েছে। ফেব্রæয়ারির মাঝামাঝি অথবা শেষ সময় পর্যন্ত আবাদ চলবে। ভোলায় সাধারণত ব্রীধান-৪৭, ২৮, ২৯, ৫৮, ৬৭, ৭৪, ৭৯, ৬৮, হাইব্রীড, বীনা-১০ ও স্থানীয় জাতের চৈতা বোরো জাতের চাষ বেশি করা হয়। সামনের দিনগুলোতে আবাদ আরো বাড়বে বলে কৃষি বিভাগ সূত্র জানায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিনয় কৃষœ দেবনাথ বলেন, জেলায় বর্তমানে বোরো আবাদে ব্যাস্ত সময় পার করছে কৃষকরা। এবছর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৪৩৩টি বোরোর প্রদর্শনী মাঠে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া নির্বিঘেœ জমিতে সেচ দেওয়ার জন্য ২৪’শ’র মতন সেচযন্ত্র’র ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা চারা রোপন, সুষম মাত্রায় সার প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ সেবা প্রদান অব্যাহত রেখেছে। সব কিছু ঠিক থাকলে এই অঞ্চলে এবারো বোরোর ব্যাপক ফলনের আশা প্রকাশ করেন তিনি।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...