বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০৬
৫৬৩
কয়েকদিন আগেই বিশ্বের সবচেয়ে বড় দাড়ির রেকর্ড করেছেন ভারতীয় শিখ সারওয়ান। তার দাড়ি লম্বায় ২.৫৪ মিটার অর্থাৎ প্রায় সাড়ে আট ফুট। এবার বিশ্বের সবচেয়ে বড় গোঁফের রেকর্ড গড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার বাসিন্দা পল স্লোসার।
পল ২০২২ সালের ১২ নভেম্বর মার্কিন জাতীয় দাড়ি এবং গোঁফ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতার জন্য জমা দেন তার গোঁফের মাপ এবং কিছু ছবি। তখন তার গোঁফের দৈর্ঘ্য ছিল ৬৩.৫ সেমি (২ ফুট ১ ইঞ্চি)। যা একটি চার মাস বয়সী শিশুর দৈর্ঘ্যের সমান!
পল শখের বসেই গোঁফ রাখতে শুরু করেন। ৩০ বছর ধরে গোঁফ কাটেননি একবারও। তবে এর পেছনে আছে মজার একটি ঘটনা। আগে অন্যদের মতোই গোঁফ ছোট রাখতেন পল। তবে একদিন স্ত্রীকে চুমু খেতে গিয়ে ছোট গোঁফের জন্য ঝামেলায় পড়েন। এরপর থেকে গোঁফ আর ছোট করবেন না বলেই ঠিক করেন।
তবে এজন্য গিনেস রেকর্ডে নাম উঠবে সেকথা কল্পনাও করেননি কখনো। মার্কিন জাতীয় দাড়ি এবং গোঁফ চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতায় সেদিন ২৬টি মুখের চুলের বিভাগে ৩৩টি দেশের ৭৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।
যারা গোঁফ বড় করতে চান তাদের জন্য পলের পরামর্শ হচ্ছে, সঠিকভাবে এর যত্ন নিতে হবে এবং ধৈর্য ও অধ্যাবসায় থাকতে হবে। পলের মনে অ্যালকোহল গোঁফের জন্য সার হিসেবে কাজ করেছে।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত