অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

আরো ‘কার্যকর ও আক্রমণাত্মক’ যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান উ.কোরিয়ার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৩৯

remove_red_eye

২৬৭

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন  যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসনকে মোকাবেলায় আরো ‘কার্যকর ও আক্রমনাত্মক’ ধাচের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে। পিয়ংইয়ং এটিকে ‘চরম’ আগ্রাসন হিসেবে অভিহিত করে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পিয়ংইয়ং বিভিন্ন অস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে এ বছরের যাত্রা শুরু করে। এসব অস্ত্রের মধ্যে পানির নিচে পরমাণু হামলা চালাতে সক্ষম বিভিন্ন ড্রোন (ডুবো ড্রোন) এবং দুটি আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে।
পিয়ংইয়ংয়ের কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার কিম মার্কিন সাম্্রাজ্যবাদীদের এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বিশ্বাসঘাতকদের আগ্রাসনমূলক যুদ্ধ শুরু করার ক্রমবর্ধমান পদক্ষেপ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করার জন্য কেন্দ্রীয় সামরিক কমিশনের একটি বৈঠকে যোগ দেন।
বৈঠকে কিম উত্তর কোরিয়ার যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থা আরো শক্তিশালী এবং আরো কার্যকর ও আক্রমনাত্মক করার নির্দেশ দেন।
এদিকে চলতি বছরের শুরুর দিকে কিম একটি ‘প্রকৃত যুদ্ধের’ প্রস্তুতির জন্য সামরিক মহড়া জোরদার করার নির্দেশ দেন।
কিমের এমন নির্দেশের প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটন ও সিউল তাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে এবং অত্যাধুনিক স্টিলথ জেট এবং কৌশলগত দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ কাজে লাগিয়ে যৌথ সামরিক মহড়া চালায়।

সুত্র বাসস

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...