বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:৪১
৩৩৭
যুক্তরাষ্ট্র সোমবার জোর দিয়ে বলেছে, রাশিয়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে এবং তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন পররাষ্ট্র বিভাগ গার্শকোবিচের ব্যাপারে অস্বাভাবিক দ্রুততার সাথে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মামলার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুতর সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। কেননা, সোভিয়েত যুগের পর থেকে এই প্রথমবারের মতো মস্কো একজন মার্কিন সাংবাদিককে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করে। গার্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে।
প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, আমরা রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।
প্যাটেল বলেন, ‘সাংবাদিকতা কোন অপরাধ নয়। আমরা রাশিয়ায় স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ক্রেমলিনের অব্যাহত দমনপীড়নের এবং সত্যের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের নিন্দা জানাই।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত