অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার ইলিশার শিশু ধর্ষক শের আলী ঢাকায় গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৪:০৪

remove_red_eye

৯২৮

আকতারুল ইসলাম আকাশ : ভোলায় বহুল আলোচিত তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শের আলীকে (৪৫) অবশেষে রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার  দিবাগত রাত ২টার দিকে র‌্যাব-৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলা সদর থানার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী গত ২০ জানুয়ারি বাসা হতে স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হয়। স্কুলে ব্যাগ রেখে কিছু খাবার কেনার জন্য স্কুলের পার্শ্ববর্তী একটি দোকানে গেলে আসামি শের আলী (৪৫) তাকে নতুন পোশাক কিনে দেওয়ার লোভ দেখিয়ে পোস্ট অফিসের ভেতরের একটি কক্ষে নিয়ে যান এবং ধর্ষণ করেন।

পরে ওই শিশু ঘটনাটি তার মাকে জানায়। বিষয়টি পারিবারিকভাবে জানাজানির পর ভিকটিমের বাবা বাদী হয়ে ভোলা সদর  থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং- ৫২। মামলার পর ভিকটিমকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  বিষয়টি অতি ¯পর্শকাতর হওয়ায় থানা পুলিশের পাশাপাশি র‌্যাব-৪ মামলাটির তদন্ত শুরু করে। এক পর্যায়ে সোর্স মারফত জানতে পেরে অভিযুক্ত শের আলীকে রাজধানীর পল্লবী হতে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শের আলী ধর্ষণের শিকার শিশুর বাবার চাচাতো ভাই এবং ওই পোস্ট অফিসের পিয়ন হিসেবে কর্মরত। বাবার চাচাতো ভাই কর্তৃক শিশু ধর্ষণের বিষয়টি এলাকাবাসীর মধ্যে চরম ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী পোস্ট অফিস ভাঙচুর করেন। তারা তাকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলও করেন। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনায়েত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...