বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪৮
৫৬২
রমজান মাস তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম। রোজার মাধ্যমে রোজাদার এই প্রশিক্ষণ পায়। যুগে যুগে এ রোজা ছিল আল্লাহর দেওয়া বিধান। এখনও আছে আর তা ভবিষ্যতেও থাকবে। রোজার প্রশিক্ষণে মানুষ তাকওয়ার অর্জন করে। বছরজুড়ে এ তাকওয়ায় পরিচালিত হয় মুমিন মুসলমান। রোজা মানুষকে এ শিক্ষা দেয় যে, যুগে যুগে সব মনীষী যে হুকুম বা বিধান পালন করেছে, সে হুকুমই সে পালন করছে। এ উপলব্দি তাকে আল্লাহওয়ালা কাফেলার অন্তর্ভূক্ত হওয়ার সুযোগ করে দেয়।
চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজার বিধান মেনে চলা শুরু হয়। যা শাবান মাসের শেষ সন্ধ্যায় শুরু হয়। লোকেরা শাবানের শেষ তারিখ গণনা করা শুরু করে। যাতে তারা সেদিন চাঁদ দেখতে পায়। রমজানের আগমনের সিদ্ধান্ত নিতে পারে। চাঁদ দেখে রোজা রাখা এমন, যেন রোজা রাখার আগে একজন ব্যক্তির মধ্যে রোজার মনোভাব জাগ্রত করা।
রমজানের রোজা পালনের প্রতিটি মুহূর্তই আমলের। বিশেষ ধর্মীয় আমলের সময় এটি। এ সময়টি শুরু হয় শাবানের সন্ধ্যায়। তাদের চেতনা এটা জানার জন্য জাগ্রত হয়, চাঁদ পৃথিবীর আবর্তনের সেই পর্যায়ে প্রবেশ করেছে কি-না, যখন থেকে অবশ্যই তাদের জীবনের গতিপথটি সম্পূর্ণ পরিবর্তন করতে হবে।
রোজার আগে যখন তার খিদে পেত, তখন সে খাবার খেত; পিপাসার সময় পানি পান করত। যেন বাকি দিনগুলোতে ক্ষুধা ও আকাঙ্ক্ষা তাদের গাইড ছিল; তবে এখন অনুশাসন তাদের জীবনের গাইড হয়ে গেছে। এখন তাদের খুব ভালোভাবে জানতে হবে, রাতে কয়টা বেজে কত মিনিট পর্যন্ত খাওয়া উচিত। এরপর পুরোপুরি খাওয়া এবং পান করা বন্ধ করতে হবে। তারপর সন্ধ্যায় সঠিক সময়ে আবার খাওয়া-দাওয়া শুরু করতে হবে।
রোজাদার শান্তির প্রতীক। যখন সত্যিকারের রোজাদারকে মন্দ কিছু বলা হয়, তখন সে তার প্রতিক্রিয়া জানায় না। বরং বলে, ‘আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে খারাপ বলেছিলেন বলে আমি আপনার প্রতি খারাপ ব্যবহার করব না। কারণ, আমি রোজাদার।’
যে দিনগুলি কোনো সতর্কতা বা ভয় ছাড়াই কেটে যেত, এখন রমজানের রোজা পালন করার ফলে তাদেরকে এ জীবনবোধের সঙ্গে দিনগুলো এভাবে কাটাতে হয় যে, তাদের কি করা উচিত এবং কি না করা উচিত, কখন খাবেন এবং কখন খাবেন না, এটি করবেন না, না হলে রোজা ভেঙে যাবে, এটি করবেন না, অন্যথায় আপনি রোজার পরেও রোজা রাখবেন।
রমজানের রোজা মুমিন মুসলমানের প্রশিক্ষণের মাস। রোজা একজন ব্যক্তির জন্য একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়া। রোজার দিনগুলোতে একজন ব্যক্তি তার সব সময় প্রশিক্ষণে ব্যয় করেন এবং জানতে চান, একজন মানুষের সীমারেখা; সে কতদূর যেতে পারে এবং কোথায় যেতে পারে না, কীভাবে থাকা উচিৎ হবে এবং কীভাবে থাকা উচিৎ নয়।
রোজার উদ্দেশ্য হলো, একজন ব্যক্তির প্রতিদিনের রুটিনে ‘আপনি কি করতে পারবেন এবং কি করতে পারবেন না’-এর বিষয়টি উত্থাপন করে তার স্থায়ী মানসিকতা তৈরি করা। এটি নীতিগত জীবনের প্রশিক্ষণ। আর এ ধরনের নীতিগত জীবন প্রতিটি মুমিনের জন্য সারা জীবনেই প্রয়োজন।
আল্লাহ তাআলা রোজাদার বান্দাকে রমজানের রোজা পালন করার পাশাপাশি সার্বিক প্রশিক্ষণ গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।
সুত্র জাগো
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত