অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সেহরি খাওয়ার সময় না থাকলে কী করবেন?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪৯

remove_red_eye

১০৫৭

ঘুম থেকে উঠে যদি দেখেনে যে, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে গেছে; তখন কী করবেন? সেহরি না খাওয়ার কারণে কি রোজা হবে না? সে দিন কি রোজা রাখতে হবে?

রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাওয়া সুন্নত। সেহরি যা কিছুই হোক আর যে পরিমাণই হোক না কেন। কিন্তু যদি ভোরে ঘুম ভাঙার পর দেখেন, সেহরির সময় শেষ হয়ে গেছে, তখন আর সেহরি বা কোনো কিছু খাওয়া যাবে না; এমনকি পানিও না। সেহরি না খাওয়া অবস্থায়িই রোজা পালন করতে হবে।

অনিচ্ছাকৃত সেহরি খেতে না পারায় রোজার কোনো ক্ষতিও হবে না এবং সওয়াবও কমবে না।

সেহরির সময় আছে মনে করে খাওয়া-দাওয়া শেষ করার পর যদি দেখা যায় যে, সেহরির সময় শেষ হওয়ার পরও খাওয়া হয়েছে; তাহলে সে রোজা পূর্ণ করবে এবং পরে আবার একটি রোজা কাজা আদায় করবে।

আর সেহরির সময় শেষ হয়েছে নিশ্চিত জেনেও যদি কেউ পানাহার বা রতিক্রিয়ায় জড়িত হয়, তাহলে কাজা ও কাফফারা উভয়টা আদায় করতে হবে।

আবার যদি একান্তই কারও শারীরিক অবস্থা এমন হয় যে, সেহরি না খেয়ে তার পক্ষে রোজা রাখা আদৌ সম্ভব নয়, তাহলে রোজা ছেড়েও দিতে পারবেন এবং পরে তা কাজা আদায় করে নিতে হবে।

সেহরি খাওয়ার সুযোগ থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বা অলসতাবশত সেহরি না খেয়ে রোজা রাখলে সেহরির সুন্নত তরক হবে। সেহরি তরক করা মাকরুহ। অর্থাৎ সওয়াব কমে যায়। (ইমদাদুল আহকাম)

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...