অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ফৌজদারি মামলার মুখোমুখী হলেও প্রেসিডেন্ট পদে নির্বাচন থেকে ‘কখনোই’ সরে দাঁড়াবেন না ট্রাম্প

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০২

remove_red_eye

৩৩৬

নিউইয়র্কে ফৌজদারি মামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই সরে না দাঁড়ানোর’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং তিনি জোরদিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জো বাইডেন উপযুক্ত নন। খবর এএফপি’র।
রিপাবলিকান এ রিয়েল এস্টেট ম্যাগনেট ফক্স নিউজ অ্যাঙ্কর কার্লসনকে বলেন, কোন কিছুই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, এমনকি তাকে দোষী সাব্যস্ত করা হলেও। একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগে তাকে নিউইয়র্কে  ৩৪টি অপরাধমূলক মামলা মোকাবেলা করতে হচ্ছে।
তিনি বলেন, ‘আমি কখনোই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এটা আমার ব্যাপার না। আমি এটা করবো না।’
গত সপ্তাহে গ্রেফতার হওয়ার ও আঙ্গুলের ছাপ নেওয়ার পর ৭৬ বছর বয়সী ট্রাম্প তার প্রথম দেওয়া গুরুত্বপূর্ণ সাক্ষাতকারে ৮০ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেন ২০২৪ সালের প্রতিযোগিতায় থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি না এটা কিভাবে সম্ভব।’
‘এটা বয়সের বিষয় নয়। আমার মনে হয় না তিনি পারবেন।’
ট্রাম্প এবং অন্যান্য সিনিয়র রিপাবলিকান বারবার বাইডেনের মানসিক তীক্ষèতা এবং প্রতীয়মান দুর্বলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...