বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৩ বিকাল ০৩:০২
৩২২
নিউইয়র্কে ফৌজদারি মামলার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে ২০২৪ সালের নির্বাচন থেকে ‘কখনোই সরে না দাঁড়ানোর’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং তিনি জোরদিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ফের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে জো বাইডেন উপযুক্ত নন। খবর এএফপি’র।
রিপাবলিকান এ রিয়েল এস্টেট ম্যাগনেট ফক্স নিউজ অ্যাঙ্কর কার্লসনকে বলেন, কোন কিছুই তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না, এমনকি তাকে দোষী সাব্যস্ত করা হলেও। একজন পর্ণ তারকার মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগে তাকে নিউইয়র্কে ৩৪টি অপরাধমূলক মামলা মোকাবেলা করতে হচ্ছে।
তিনি বলেন, ‘আমি কখনোই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। এটা আমার ব্যাপার না। আমি এটা করবো না।’
গত সপ্তাহে গ্রেফতার হওয়ার ও আঙ্গুলের ছাপ নেওয়ার পর ৭৬ বছর বয়সী ট্রাম্প তার প্রথম দেওয়া গুরুত্বপূর্ণ সাক্ষাতকারে ৮০ বছর বয়সী ডেমোক্র্যাট জো বাইডেন ২০২৪ সালের প্রতিযোগিতায় থাকবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘আমি দেখতে পাচ্ছি না এটা কিভাবে সম্ভব।’
‘এটা বয়সের বিষয় নয়। আমার মনে হয় না তিনি পারবেন।’
ট্রাম্প এবং অন্যান্য সিনিয়র রিপাবলিকান বারবার বাইডেনের মানসিক তীক্ষèতা এবং প্রতীয়মান দুর্বলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক