বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৯ রাত ০৯:১৬
৯৮০
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ২ নং মেদুয়া ইউনিয়ন ও বিকাল ৪টায় উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল বলেন, বাংলাদেশ এখন বিশে^ উন্নয়নের রোল মডেল। দেশে খাদ্য ঘাটতি নেই । স্বাস্থ্য, চিকিৎসাসেবা বিনা মূল্যে মানুষের দৌরগোড়ায় পৌঁছেছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যৎ; যেখানে একসময় বিএনপি মানুষের সাথে খাম্বা বাণিজ্য করেছে। আজ সারা বিশে^ শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসিত। প্রধানমন্ত্রী দিনরাত মানুষের কল্যাণে কাজ করছেন। দেশের উন্নয়ন দেখে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মনজুর আলম খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম মোর্শেদ কিরন তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম নবী নবু।এছাড়া এসময় উপজেলা ও ইউনিয়ন আ;লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মেদুয়া ইউনিয়ন সম্মেলনে ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলমকে সভাপতি ও মোস্তফা মিয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে হয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত