অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ক্যারিয়ারের প্রথম শততম ম্যাচ খেললেন বাবর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০২৩ রাত ০৮:১০

remove_red_eye

৩৭৮

বিশ্বের ২০তম ও পাকিস্তানের তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম।
গতরাতে লাহারের গাদ্দাফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে নিজের ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি খেলতে নামেন বাবর।
আন্তর্জাতিক ক্যারিয়ারের কোন ফরম্যাটে প্রথম শততম ম্যাচ খেলতে পারাটা বড় সম্মানের বলে মনে করছেন বাবর। ম্যাচ শেষে আবেগী কণ্ঠে বাবর বলেন, ‘কখনও ভাবতে পারিনি, প্রত্যাশা করতে পারিনি এত দূর আসবো। এই অর্জন অনেক বেশি সম্মানের।’
২০১৫ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। পরের বছর টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক হয় তার। আট বছরের ক্যারিয়ারে এখন অবধি ৪৭টি টেস্ট, ৯৫টি ওয়ানডে খেলেছেন বাবর। একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটে শততম ম্যাচ খেলার স্বাদ পেলেন বাবর। শততম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৯ রান করেন বাবর। তবে ৮৮ রানের জয়ে শততম টি-টোয়েন্টি স্মরনীয় করে রেখেছেন বাবর।
বাবরের আগে পাকিস্তানের হয়ে ১শ বা তার বেশি টি-টোয়েন্টি খেলেছেন শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। মালিক ১২৩টি এবং হাফিজ ১১৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...