অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে ব্যবসায়ীর বসতঘরে আগুন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৪:২৪

remove_red_eye

৩৩৯

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে  গভীর রাতে  এক ব্যবসায়ীর বসতঘরে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা।  গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত  পোনে দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে এ অগ্নিকাÐের ঘটনা ঘটে।
জানা গেছে,,  বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক  পোনে দুইটার দিকে  ছোটধলী গ্রামের ব্যবসায়ী আলামিনের  রান্না   ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহুর্তে  মধ্যে  আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা   চেষ্টা  চালিয়ে আগুন  নিয়ন্ত্রণে আনার আগেই রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।  ব্যবসায়ী আলামিন  জানান, ওই  ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সিকদার বাড়ীর মুছলেউদ্দিনের সাথে  তার দীর্ঘদিন ধরে   শত্রুতা চলছে । পূর্বশত্রুতার জেরে মুছলেউদ্দিনসহ কয়েকজন মিলে  রান্না ঘরে  দেয়।  আগুনে  রান্না ঘরটি সম্পূর্ণ পুড়ে  যায়। আলামিন আরও জানায়, আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় মুছলেউদ্দিন  ও তার ভগ্নিপতি কামালকে সে চিনতে পেরেছে।  এছাড়া কয়েকমাস আগে  মুছলেউদ্দিন লোকজন নিয়ে আমার মিঝির হাটের ব্যবসা প্রতিষ্ঠান  ভাঙচুর করেছিল এবং  মিথ্যা মামলা  দিয়ে আমাকে হয়রানি করছে।   ওই বাড়ির হোসনোয়ারা বেগম, শিরিনা বেগম  বলেন, শত্রুতা করে কে বা কারা  ঘরে আগুন দিয়েছে। তবে  এসময়  কয়েকজনকে বাড়ি থেকে   পালিয়ে  যেতে দেখেছেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত মুছলেউদ্দিন জানান,  কয়েকমাস আগে আলামিনের ভাই রিয়াজ আমার  মেয়েকে অপহরণ  করেছে । এখনও মেয়ের সন্ধান  পাইনি।  এ নিয়ে আদালতে  মামলা  চলছে। তবে ঘরে আগুন লাগার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...