অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ বিকাল ০৫:২২

remove_red_eye

৪৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন মুন্সীর হাট বাজার এলাকায় গত বৃহস্পতিবার ১৩ এপ্রিল রাত ৯টার দিকে মৎস্য কর্মকর্তা পরিচয়ে জেলেদের কাছ থেকে চাঁদা ও মাছ আনতে গিয়ে দুই ভূয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জেলেরা। এ ঘটনায় স্থানীয় এক জেলে ওই দুই প্রতারকের বিরুদ্ধে দৌলতখান থানায় একটি চাঁদাবাজি অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ওই দুই প্রতারক হলেন- দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মো. রাসেল (২৮) ও ভোলা সদর উপজেলার মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকার মো. রাশেদুল ইসলাম আজাদ।
পুলিশ তাদের দু'জনের কাছ থেকে দুইটি প্রেসকার্ড জব্দ করেছে। তাঁর মধ্যে একটি হলো জিটিভি অনলাইন ও আরেকটি হলো আমার পত্রিকা।
পুলিশ জানিয়েছে, আজাদ তাদের কাছে মোহনা টিভির জেলা এসিস্ট্যান্ট পরিচয় দিয়েছে । তাঁর সঙ্গে থাকা জিটিভি অনলাইন নামে একটি প্রেসকার্ড জব্দ করা হয়েছে। এবং রাসেল নিজেকে আমার পত্রিকার রিপোর্টার পরিচয় দিয়েছে।
দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, বৃহস্পতিবার ১৩ এপ্রিল সন্ধ্যায় মেদুয়া ইউনিয়নের জেলে মো. আবুল কালাম সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের উদ্দেশ্যে ট্রলার নিয়ে নদীতে যায়। রাত ৯টার দিকে আরেকটি ট্রলার যোগে প্রতারক আজাদ ও রাসেল নদীতে গিয়ে আবুল কালামের ট্রলারটি আটক করে তাকে দৌলতখান উপজেলার মৎস্য অফিসার পরিচয়ে আটক করে নিয়ে যাওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি করে।
বিষয়টি আবুল কালামের সন্দেহ হলে তিনি বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জানতে পারেন দৌলতখান উপজেলার মৎস্য অফিসার নদীতে নামেনি। এরপর আবুল কালামসহ স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে দৌলতখান থানায় নিয়ে যান।
এদিকে স্থানীয়রা তাদেরকে আটক করলে উৎসুক জনতা মোবাইল ফোনে ওই দুই প্রতারকের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে মুহুর্তে তা ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যাচ্ছে-ওই দুই প্রতারক বলছে, তাঁরা মৎস্য কর্মকর্তার পরিচয়ে চাঁদাবাজি করেননি। এমনকি সাংবাদিকও পরিচয় দেননি। তাঁরা মুন্সীর হাট মাছ ঘাট থেকে আড়াই হাজার টাকার মাছ কিনে মোটরসাইকেল যোগে রওনা হওয়ার সময় স্থানীয় জেলেরা তাদেরকে আটক করে।

মোহনা টিভির জেলা প্রতিনিধি মো. জসিম রানা জানান, আটককৃত প্রতারক আজাদ মোহনা টিভির কোনো এসিস্ট্যান্ট নন। আজাদ তাঁর অপরিচিত ব্যক্তি।
দৌলতখান উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর হাসনাইন ঢাকা মেইলকে জানান, ওই দুই প্রতারক মেঘনা নদীতে নেমে জেলেদের কাছে উপজেলা মৎস্য কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদা চেয়েছিল। বিষয়টি জেলেরা তাকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। তাঁরা জানিয়েছে, স্থানীয় ইউপি সদস্য মো. বশিরের সহযোগিতায় একটি ট্রলার নিয়ে ট্রলার মাঝি খোকনসহ তাঁরা নদীতে গিয়ে এ কাÐ ঘটায়। তাঁরা একবার মৎস্য অফিসার আরেকবার সাংবাদিক পরিচয় দিতে থাকে। তাদের কাছ থেকে প্রায় ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
এ কমকর্তা আরও জানান, তাদের সঙ্গে আরেকজন প্রতারক ছিল। সেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়েছিল। তবে সে প্রতারক অবস্থা বেগতিক দেখে পালিয়ে গেছে। স্থানীয় বশির মেম্বার কি কারনে তাদেরকে ট্রলার দিয়ে সহযোগিতা করেছে তা তদন্তে বেরিয়ে আসবে।
ওসি জাকির হোসেন জানিয়েছেন, এ প্রতারক দুইজন নিজেকে মৎস্য অফিসার ও সাংবাদিক পরিচয় দিয়ে পেশাগত সাংবাদিকদের বদনাম ছড়িয়েছে। এদের মতো ভূয়া সাংবাদিকদের কারনে পেশাগত গণমাধ্যমকর্মীরা বিপাকে রয়েছেন। পুলিশ তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...