বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪১
৩৪২
সুদানের রাজধানী খার্তুমে আধাসামরিক বাহিনী এবং নিয়মিত সেনাবাহিনী মধ্যে ভয়াবহ লড়াইয়ে কমপক্ষে ২৭ জন নিহত ও ১৭০ জন আহত হওয়ার একদিন পর রবিবার ভোরে সেখানে ব্যাপক লড়াই শুরু হয়েছে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, খার্তুমের নির্জন বিভিন্ন রাস্তায় বিস্ফোরণ ঘটতে এবং বন্দুকযুদ্ধ শুরু হতে দেখা যায়। আধাসামরিক বাহিনীর সৈন্যরা প্রেসিডেন্টের প্রাসাদ, খার্তুম বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করার পর এ যুদ্ধ শুরু হয়।
আধাসামরিক বাহিনীর এই দাবিগুলো অস্বীকার করে শনিবার রাতে সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আধাসামরিক র্যাপিড সার্পোট ফোর্সের (আরএসএফ) বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে সুদানের বিমানবাহিনীর হামলা অব্যাহত থাকায় তারা লোকজনকে বাড়ির ভিতরে থাকার আহ্বান জানিয়েছে।
এরআগে যুদ্ধবিমানগুলোকে মাথার উপর দিয়ে চক্কর দিতে দেখা যায়।
এএফপি’র এক সংবাদদাতা জানান, সংঘর্ষ চলাকালে খার্তুমের অনেক এলাকায় বিভিন্ন জানালার গ্লাস ভেঙ্গে পড়তে দেখা যায় এবং বিভিন্ন ভবন কেঁপে ওঠে। এর পাশাপাশি রবিবার ভোরে বিভিন্ন বিস্ফোরণের শব্দ শোনা যায়।
চিকিৎসক ইউনিয়ন জানায়, রাজধানীতে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন খার্তুম বিমানবন্দরে প্রাণ হারায়।
রবিবার দেওয়া তাদের এক বিবৃতিতে আরো বলা হয়, এ যুদ্ধে প্রায় ১৭০ জন আহত হয়েছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত