বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩
৩৯৬
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর চীন সফর নিয়ে তার সাথে আলোচনা করেছেন।
জেলেনস্কি শনিবার এ কথা জানিয়েছেন।
ম্যাক্রোঁর অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা শান্তি সম্মেলন আয়োজনের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন।
জেলেনস্কি ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ডিসেম্বরে একটি বৈশি^ক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। তবে কি পরিকল্পনা করা হয়েছে সে বিষয়ে উভয়ের আলাপ থেকে কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেছেন, ফরাসী প্রেসিডেন্টের সাথে আমার প্রায় দেড় ঘন্টা আলাপ হয়েছে। এ সময়ে সম্প্রতি ম্যাক্রোঁর চীন সফরের ফলাফল নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, ইমানুয়েল ম্যাক্রোঁ গত সপ্তাহে চীন সফরে গিয়ে এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের তাইওয়ান নীতি অনুসরণ না করতে ইউরোপীয়দের সতর্ক করেন।
তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে পরামর্শ দেন এবং বৈশ্বিক নানান ইস্যুতে ইইউকে ওয়াশিংটন ও বেইজিংয়ের বাইরে ‘তৃতীয় মেরু’ হয়ে ওঠার আহ্বান জানান।
এমনকি বুধবার আমস্টারডাম সফরকালেও ম্যাক্রোঁ তার নিজের এ মন্তব্যের সমর্থনে বলেন, মার্কিন মিত্র হওয়ার মানে এই নয় ক্রীতদাস বনে যাওয়া।
এদিকে চীনে ম্যাক্রোঁর সফরকালীন আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায়।
রুশ যুদ্ধাপরাধীদের দ্বারা ইউক্রেন সৈন্যের অমানবিক মৃত্যুদন্ডের নিন্দা করায় জেলেনস্কি ফরাসী প্রেসিডেন্টের কাছে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রতি একটি ভিডিওতে একজন ইউক্রেনীয় বন্দীর শিরোচ্ছেদ করতে দেখা গেছে যা নিয়ে আন্তর্জাতিকভাবে নিন্দার ঝড় ওঠে।
রুশ কর্তৃপক্ষ বলেছে, তারা ভিডিওর সত্যতা খতিয়ে দেখছে।
সুত বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত