অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে চরখলিফা মাধ্যমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন এমপি মুকুল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৫১

remove_red_eye

৮৭০

আহমেদ সফি,দৌলতখান : ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নের জন্য নিরালস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ  শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে। আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন এসেছে।  তিনি সোমবার ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা মাধ্যমিক বিদ্যালয়ের  ৩ কোটি ২ লাখ টাকা ব্যায়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ আলম চৌধুরী'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ বাবুল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক স¤পাদক হামিদুর রহমান টিপু, চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকু,চরখলিফা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামিম হোসেন ওমি চৌধুরী প্রমুখ। এসময় চরখলিফা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...