লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৫৫
৩৪৩
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে হাজী রশিদ আহমদ সরদার বাড়ি হয়ে কাশেমগঞ্জ বাজার সড়ক। কয়েক মাস আগেও যে সড়কটি ছিল কাঁদা মাটিতে জর্জরিত। যাতে করে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল এলাকাবাসিকে। তবে সম্প্রতি ওই সড়কটি পাকা করা হয়েছে। যার মাধ্যমে ওই এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।
জানা যায়, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলা এলজিইডির অধীনে দেড় কিলোমিটারের রাস্তার কাজটি সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার কন্সট্রাকশন।
স্থানীয় ইউপি সদস্য মো. নজির আহমেদ মিয়া বলেন, কাঁচা রাস্তার কারণে বেশ কয়েক বছর এখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের একান্ত প্রচেষ্টায় সড়কটি এখন পাকা হয়েছে। এর মাধ্যমে এলাকাবাসির দুর্ভোগের অবসান ঘটেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানও সড়কটির গুণগত মান রক্ষা করেই কাজ শেষ করেছে। এলাকাবাসির পক্ষ থেকে এমপি শাওনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ব্যাপারে লালমোহন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, কাজের মান বজায় রাখতে এমপি শাওন মহোদয় আমাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তাই উপজেলার নতুন সড়কগুলোর কাজের গুণগত মান রক্ষাই করেই বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া, কারো দৃষ্টিতে যদি কোথায়ও কাজের মান খারাপ মনে হয়, তাহলে আমাদের জানালে আমরা সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত