অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


কাঁদামাটির সড়কটিও এখন পাকা, এলাকাবাসির স্বস্তি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ সকাল ১১:৫৫

remove_red_eye

৩৫৮

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে হাজী রশিদ আহমদ সরদার বাড়ি হয়ে কাশেমগঞ্জ বাজার সড়ক। কয়েক মাস আগেও যে সড়কটি ছিল কাঁদা মাটিতে জর্জরিত। যাতে করে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল এলাকাবাসিকে। তবে সম্প্রতি ওই সড়কটি পাকা করা হয়েছে। যার মাধ্যমে ওই এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।
জানা যায়, প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে উপজেলা এলজিইডির অধীনে দেড় কিলোমিটারের রাস্তার কাজটি সম্পন্ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার কন্সট্রাকশন।
স্থানীয় ইউপি সদস্য মো. নজির আহমেদ মিয়া বলেন, কাঁচা রাস্তার কারণে বেশ কয়েক বছর এখানকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের একান্ত প্রচেষ্টায় সড়কটি এখন পাকা হয়েছে। এর মাধ্যমে এলাকাবাসির দুর্ভোগের অবসান ঘটেছে। ঠিকাদারী প্রতিষ্ঠানও সড়কটির গুণগত মান রক্ষা করেই কাজ শেষ করেছে। এলাকাবাসির পক্ষ থেকে এমপি শাওনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ ব্যাপারে লালমোহন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, কাজের মান বজায় রাখতে এমপি শাওন মহোদয় আমাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তাই উপজেলার নতুন সড়কগুলোর কাজের গুণগত মান রক্ষাই করেই বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া, কারো দৃষ্টিতে যদি কোথায়ও কাজের মান খারাপ মনে হয়, তাহলে আমাদের জানালে আমরা সরেজমিনে পরিদর্শন করে  প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...