অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে নৌকা ডুবিতে মামা ভাগ্নে নিহত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:০২

remove_red_eye

১৩৯৭

এ আর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে : ভোলার চরফ্যাশনের আয়শাবাগ বেতুয়া নদীতে  মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মামা রাজিব (১৮) ও ভাগ্নে রাকিব (১৩) নামের দুইজন নিহত হয়েছে। আসলামপুর ইউপি চেয়ারম্যান  সিরাজুল ইসলাম জানান, সর্ম্পকে নিহত ২ জন মামলা ভাগ্নে। নিহত রাজিব চরফ্যাশন উপজেলার আয়শাবাগ গ্রামের হারুন অর রশিদের ছেলে। রাকিব ভোলা সদর উপজেলার ভেলুমিয়া গ্রামের বারেক মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানান, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসলামপুরে রাকিব তার নানা বাড়ীতে বেড়াতে এসেছে দুই দিন পূর্বে। রবিবার রাতে মামা রাজিবের সাথে মাছ ধরার জন্যে মধ্যরাতে সখের বসে মাছ ধরতে যায়। এসময় ওই ট্রলারে আরো ৭জনসহ তারা ঘুমিয়ে পড়ে। প্রচন্ড জোয়ারের তোরে হঠাৎ নৌকাটি পানিতে উল্টে ডুবে যায়। এসময় নৌকার অন্যান্য জেলেরা উদ্ধার পেলেও রাজিব ও রাকিব নৌকার ভিতর থেকে বের হতে পারেনি। পরে স্থানীয়রা নৌকার ভিতর থেকে ওই ২ জনের মৃতদেহ উদ্ধার করে।
সিরাজ অ

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, রাকিব তার নানা বাড়িতে বেড়াতে এসে নানা বাড়ির পাশের বাড়ির রাজিবের সাথে নাগর মাঝির নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। পরে নৌকা ডুবে তার মারা যায়। স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মামা ভাগ্নের লাশ আয়শাবাগ গ্রামে হারুনের বাড়ীতে পৌছার সাথে সাথে স্বজনদের মাঝে শোকের মাতম চলে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...