অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তাপ প্রবাহে সুস্থ থাকতে স্যালাইন নাকি ডাবের পানি পান করবেন?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৩ দুপুর ০২:৪৯

remove_red_eye

৮৪৬

গরমে অতীষ্ট এখন দেশবাসী। এপ্রিলের মাঝামাঝি এমন হাঁসফাঁস অবস্থা শেষ কবে দেখা গেছে, তা হয়তো অনেকেই মনে করতে পারছেন না। সূর্যের চোখরাঙানিতে সব যেন জ্বলে-পুড়ে শেষ!

এমন দিনে শরীরের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। না হলে বড়সড় শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই সময় দেহ থেকে দ্রুত পানি বেরিয়ে যায়, এমনকি ইলেকট্রোলাইটসের ভারসাম্যও দেখা দেয়।

এ কারণে চেপে ধরছে বহু শারীরিক জটিলতা। তবে এই জটিল পরিস্থিতি থেকে রেহাই পাওয়ার অস্ত্র আমাদের হাতের কাছেই আছে। মনে রাখবেন, ডাবের পানি ও ওআরএস সূর্যের প্রখর রোদের সামনে আমাদের ঢাল হয়ে দাঁড়াতে পারে।

এই তীব্র গরমেও যারা নিয়মিত রোদে বের হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে বেশি। এক্ষেত্রে হিট এক্সহউশন, হিট স্ট্রোক, হিট ক্র্যাম্পের মতো সমস্যার ঝুঁকি দেখা দিচ্ছে।

এই প্রসঙ্গে কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরি জানান, এসব সমস্যা থেকে রেহাই পেতে চাইলে ওআরএস বা ডাবের পানি পান করুন।

তবে এখন অনেকেই প্রশ্ন করছেন, এই দুই পানীয়ের মধ্যে কোনটি বেশি উপকারী? চলুন তবে সেই উত্তর জেনে নেওয়া যাক-

ডাবের পানি হলো প্রাকৃতিক ওআরএস

এই গরমে শরীরকে হাইড্রেট রাখতে ও সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য ধরে রাখতে পারে ডাবের পানি। এতে থাকা পানি শরীরে পানির ঘাটতি দূর করে।

ঠিক তেমনই এই পানীয় ইলেকট্রোলাইটসেরও ভাণ্ডার। তাই গরমে শরীর সুস্থ রাখতে চাইলে ডাবের জলের কোনও বিকল্প নেই বলেই জানালেন পুষ্টিবিদ কোয়েল পাল চৌধুরি।

ওআরএস মহৌষধ

আবিষ্কার হওয়ার পর থেকে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে ওআরএস। তবে এখনো অনেকেরই ধারণা কেবল ডায়রিয়া হলেই ওআরএস পান করতে হয়।

যদিও বিষয়টি একবারেই তেমন নয়। বরং ওআরএস গরমের দাবদাহ থেকে শরীরকে বাঁচাতেও কাজে লাগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওআরএস এর কম্পোজিশন সম্পর্কে জানাচ্ছে, এতে সোডিয়াম ক্লোরাইড ২.৫ গ্রাম, সোডিয়াম সাইট্রেট ২.৯ গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড ১.৫ গ্রাম, সুগার ১৩.৫ গ্রাম থাকা উচিত।

এক্ষেত্রে এক গ্লাস পানিতে এক প্যাকেট ওআরএস গুলে পান করলে শরীর সুস্থ থাকে। দেহে পানির ঘাটতি মেটে ও ইলেকট্রোলাইটসের ভারসাম্য বজায় থাকে।

ওআরএস না ডাবের পানি কোন বেশি উপকারী?

কোয়েল পাল চৌধুরির মতে, গরমে এই দুটিই ভীষণ উপকারী। তাই আপনার পছন্দমতো যে কোনো একটি পানীয় বেছে নিতে পারেন।

তবে প্রাকৃতিক উপাদান খাওয়াটাই বেশি উপকারী। তাই এই গরমে সুস্থ থাকতে প্রতিদিন অন্তত একটি হলেও ডাবের পানি পান করুন।

তবে ডাবের দাম এখন বেশ বাড়তি, তাই যাদের সামর্থ্য নেই তাদের জন্য ওআরএস হতে পারে ডাবে সেরা বিকল্প। এক্ষেত্রে রোদে বের হওয়ার আগে ১ প্যাকেট ওআরএস ১ লিটার পানিতে মিশিয়ে নিন। তারপর তৃষ্ণা পেলেই খেতে থাকুন।

বিশেষজ্ঞ জানাচ্ছেন, ডাবের পানি কিংবা ওআরএস যা-ই পান করুন না কেন দিনে পর্যাপ্ত পানি অবশ্যই পান করতে হবে।

সুত্র জাগো

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...