অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনের ৪ শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলো ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০১৯ রাত ০৯:০৩

remove_red_eye

৯৩৭

লালমোহন প্রতিনিধি : লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন ৪ শিক্ষার্থী। এবছর ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জান্নাতুল ফেরদাউস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সৈকত চন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাজমুস সাকিব ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাসিফ আব্দুল নিঝুঁম সুযোগ পায়। এরা লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ অর্জন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে সুযোগ পায় জান্নাতুল ফেরদাউস। সে ২০১৬ সালে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও ২০১৮ সালে এইচএসসি পাস করে। তার বাবা একেএম ফখরুল ইসলাম লালমোহন কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পৌরসভার ৭নং ওয়ার্ডে তাদের বাড়ি।
একই সাথে দুই বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের ছাত্র হাসিফ আব্দুল নিঝুঁম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় নিঝুম। তবে সে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তার বাবা মো: আব্দুল হাই চতলা মোহাম্মদীয় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চরভূতা নমগ্রামের কার্তিক চন্দ্র বেপারীর ছেলে সৈকত মন্ডল। লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজের ২০১৬ সালের এসএসসি ব্যাচের চাত্র। সে সুযোগ পায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান বিভাগে।
পৌরসভার ১২নং ওয়ার্ডের মো: আব্দুর রহিমের ছেলে নাজমুস সাকিব ২০১৭ সালে লালমোহন হা-মীম রেসি: স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে ভর্তির সুযোগ পায়।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...