বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৫৩
১৬৮৩
আহমেদ শফী, দৌলতখান : ভোলার দৌলতখান উপজেলায় দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ১০ ভুয়া পরীক্ষার্থীসহ জাকির হোসেন নামের এক মাদ্রাসার সুপারকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় দৌলতখান আবু আবদুল্লা কলেজ ভ্যানু থেকে তাদের আটক করা হয়। পরে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র নাথ ভ্রাম্যামান আদালতের মাধ্যমে মাদ্রাসা সুপারকে ২ বছর এবং ফাজিল (¯œাতক) শ্রেণির ছাত্রী লিজা আক্তারকে ১ বছরের কারাদÐ দেয়া হয়েছে। আটককৃত অপর ৯ জন কিশোরী হওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এরা হচ্ছে, নাইমা আক্তার, রাবেয়া সুলতানা, ময়না আক্তার, হামিদা বেগম, নাজমুন নাহার, বিবি খাদিজা, রুমা বেগম, ইমা আক্তার ও ফারজানা আক্তার।
সংশ্লিষ্ট সুত্র জানায়, মঙ্গলবার হাদিস দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে দৌলতখান উপেজলার জয়নগর বালিকা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী হিসেবে লিজা আক্তার নামে অন্য মাদ্রাসার ফাজিল শ্রেণির একজন এবং দশম শ্রেণির ৯ জন পরীক্ষা দিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে ভুয়া এই পরীক্ষার্থীদেরকে আটক করা করা হয়। পরে আটককৃতরা মাদ্রাসা সুপার জাকির হোসেনের প্ররোচনায় ছবি পাল্টিয়ে অন্যের পরীক্ষা দিতে আসার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় মাদ্রাসার সুপার জাকির হোসেনেক আটক করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, এ ধরণের গর্হিত অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় জয়নগর বালিকা দাখিল মাদ্রাসার সুপারকে ২ বছরের কারাদÐ এবং ফাজিল শ্রেণির ছাত্রীকে ১ বছরের কারাদÐ দেয়া হয়েছে। অপর পরীক্ষার্থীদের বিরুদ্ধে কিশোর অপরাধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত