অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পুলিশ বাহিনী স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে-এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে এপ্রিল ২০২৩ সকাল ১০:৪৮

remove_red_eye

৩৯২

তজুমদ্দিন প্রতিনিধি: ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, পুলিশ জনগনের বন্ধু হিসেবে সরকারের উন্নয়নের অংশীদার হয়ে কাজ করছে। অসহায় মানুষের পাশে থেকে তাদের নিরাপত্তা নিশ্চিত করে পুলিশ বাহিনী আজ স্মার্ট বাহিনীতে পরিনত হয়েছে। তিনি আরো বলেন, 
আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপযাপন করার জন্য আমি আমার নির্বাচনি এলাকায় আসছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকার মানুষের জন্য এই উপহার নিয়ে এসেছি। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আওয়ামীলীগ সরকার সবসময় মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এইজন্যই আওয়ামীলীগ সরকারকে বারবার দরকার।
বৃহস্পতিবার তজুমদ্দিন থানা পুলিশের আয়োজনে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, এএসপি (প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মাসুম বিল্লা, লালমোহন সার্কেল মো: জহুরুল ইসলাম,  তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মাকসুর রহমান মুরাদ,  তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,  ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাঁদপুর ইউপি চেয়ারম্যান একেএম শহিদুল্ল্যাহ কিরন, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান মিশু প্রমুখ।
এর আগে এমপি শাওন ও পুলিশ সুপার যৌথভাবে থানা ভবন সংলগ্ন থানায় আগত সেবা প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত 'শ্যামল ছায়া' নামে একটি রেষ্ট হাউজের উদ্ভোদন করেন। 

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...