অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের গেট ‘লারা-টেন্ডুলকার’ নামে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩৬৯

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের (এসসিজি) বেশ কয়েকটি গেটের নামকরণ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের শচীন টেন্ডুলকারের নামে।
অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থার মরিসের মত কিংবদন্তিদের মত একইভাবে আইকনিক এসসিজিতে সম্মানিত হলেন লারা-টেন্ডুলকার।
টেন্ডুলকারের ৫০তম জন্মদিন দিন ও সিডনির মাঠে লারার অবিস্মরনীয় ইনিংসের ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গেটগুলোর নতুন নামকরণ  করা হয়। এই মাঠে টেন্ডুলকার ও লারার অনেক অবিশ^াস্য ও অবিস্মরনীয় বেশ কিছু ইনিংস রয়েছে। এরমধ্যে ১৯৯৩ সালের ২ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ২৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন লারা। এ বছরই লারার সেই চিরস্মরণীয় ইনিংসটির ৩০ বছর পূর্তিও হয়েছে।
এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বলছে, সফরকারী দলের ড্রেসিং রুমের পাশে নোবেল-ব্র্যাডম্যান-ম্যাসেঞ্জার স্ট্যান্ডের মাঝামাঝি অবস্থায় ‘লারা-টেন্ডুলকার’ গেটগুলো রয়েছে।
সিএ’র বিবৃতিতে নিজেদের মতামত তুলে ধরেছেন লারা ও টেন্ডুলকার। টেন্ডুলকার বলেন, ‘ভারতের বাইরে সবসময় আমার প্রিয় মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৯১-৯২ মৌসুমে অস্ট্রেলিয়ায় প্রথম সফর করি আমি। প্রথম সফরের পর থেকে শেষ পর্যন্ত এই মাঠে দারুণ সব স্মৃতি আছে আমার। এই মাঠে সফরকারী দলের ক্রিকেটারদের প্রবেশের গেটগুলো আমার ও প্রিয় বন্ধু ব্রায়ানের নামে নামকরণ হওয়াটা আমাদের জন্য দারুণ সম্মানের।’
লারা বলেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এমন স্বীকৃতিতে আমি সম্মানিত বোধ করছি। আমি নিশ্চিত টেন্ডুলকারও করছে। আমার নিজের ও আমার পরিবারের বিশেষ সব স্মৃতির স্বাক্ষী এই মাঠ এবং অস্ট্রেলিয়া সফর আমি সবসময়ই উভোগ করি।’
সিডনির এই গ্রাউন্ডে ৫ টেস্টের ৯ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৭ গড়ে ৭৮৫ রান করেছেন টেন্ডুলকার। ২০০৪ সালের জানুয়ারিতে অপরাজিত ২৪১ রানের ইনিংস খেলেন তিনি। ৪ টেস্টে ৩৮৪ রান রয়েছে লারার। এরমধ্যে লারার ২৭৭ রানের ইনিংসও ছিলো।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...