মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৬:৩৬
৪০৭
মনপুরা প্রতিনিধি: ঈদের আগের দিন (শুক্রবার) ঢাকা থেকে ফারহান-৩ লঞ্চযোগে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়লে লঞ্চ থেকে নদীতে পড়ে যায় তিন বন্ধু। দুই বন্ধু সাঁতরিয়ে তীরে উঠলেও এক বন্ধু নিখোঁজ ছিল । মুহুর্তের মধ্যে ঈদের আনন্দ বিষাদে রুপ নেয় ওই পরিবারের। রবিবার সকালে ঢাকার ফতুল্লা ব্রিজের কাছ থেকে নিখোঁজ ওই বন্ধু মোঃ সোহেল মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। অবশেষে ট্রলার যোগে রোববার রাত ১১ টায় লাশ হয়ে বাড়ি ফিরলেন মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ছাত্র। আজ সোমবার সকাল ১০ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ওই ছাত্রের।
নিহত ওই ছাত্র হলেন, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা আবদুর রশিদ মাঝির বড় ছেলে মোঃ সোহেল। সে মনপুরা সরকারী ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র। পাশাপাশি ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। লঞ্চ থেকে পড়ে যাওয়া অপর দুই বন্ধু হলেন, মোঃ শফিকুল ইসলাম শাওন ও মোঃ হাসনাইন। এদের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামে। নিহত ওই ছাত্রের বাবা আবদুর রশিদ মাঝি জানান, ছেলে আমার জন্য নতুন পাঞ্চাবী, লুঙ্গি ও বাড়ির সবার জন্য মার্কেট করে লঞ্চ করে বাড়ি আসছিল। এবার সবাই মিলে ঈদে আনন্দ করবো। কিন্তু আল্লাহ আমার ছেলেরে লইয়া গেছে বলে হাউ মাও করে কেঁদে উঠেন।
তিনি অভিযোগ কওে বলেন, লঞ্চ থেকে ছেলে পরে গেলেও লঞ্চের লোকজন তাদের খোঁজ না কইরা লঞ্চ চালাইয়া চইলা আসে। যদি লঞ্চের লোকজন তখন খোঁজ করতো তাহলে ছেলে বাইচা যাইতো। একই অভিযোগ করেন লঞ্চ থেকে পড়ে গিয়ে সাঁতরিয়ে তীরে উঠা অপর দুই বন্ধু মোঃ শফিকুল ইসলাম ও মোঃ হাসনাইন। তবে এ ব্যাপারে ফারহান-৩ লঞ্চের ঘাট সুপার ভাইজার সহ লঞ্চের বক্তব্য পাওয়া যায়নি।
মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ গনমাধ্যমকে জানান, ঘটনার পর শুক্রবার রাত ১১ টায় ফারহান-৩ লঞ্চের সুপার ভাইজার মসিুদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান যারা পড়ে গেছে তারা সবাই সাঁতরিয়ে তীরে উঠে গেছে। পরে নিখোঁজ সোহেলে এর পরিবার থানায় সোহেল নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করলে ফের লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। সোহেল পরিবারের সদস্যদের জিডি করতে বললেও তারা করেনি। তবে নিখোঁজ সোহেল এর মরদেহ ফতুল্লা ব্রিজের কাছ থেকে নৌ পুলিশ উদ্ধার করেছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত