বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০৩:৫৬
৮৮৮
আকতারুল ইসলাম আকাশ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভোলার ইলিশা মেঘনা নদীতে উৎসব মুখর পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগীতার মধ্য দিয়ে শেষ হলো মাস ব্যাপী জেলে উৎসব। বুধবার বিকালে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের আয়োজনে কয়েক হাজার জেলেসহ সাধারন মানুষ ভোলার ইলিশায় প্রথমবারের মতো এই নৌকা বাইচ প্রতিযোগী উপভোগ করেন। জেলে উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকা যেন উৎসবের জনপদে পরিণত হয়। জীবন-জীবিকার টানে ছুটে চলা জেলেদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আয়োজন করা হয়েছিল ঐতিহ্যবাহী নৌকা বাইচসহ বিভিন্ন আইটেমর খেলা। বুধবার ছিল মাসব্যাপী জেলে উৎসবের শেষ দিন। শেষ দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। এরমধ্যে নৌকা বাইচ, হা-ডু-ডু খেলা, কলাগাছে উঠা ও দঁড়িটানাসহ নানা আয়োজন করা হয়। এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ হয়। প্রদর্শন করা হয় জাদু প্রদর্শনীও।এর আগে, সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমেও জেল উৎসবের সমাপনী অনুষ্ঠান শুরু হয়। এরপর বর্ণাঢ্য র্যালি ভোলা-লক্ষীপুর সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়। র্যালি শেষে জেলেদের নিয়ে মঞ্চ নাটক ও জেলেদের জীবনচিত্র নাটক পরিবেশিত হয়। এরপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। জেলে উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় শুধুমাত্র মেঘনার জেলেরা অংশ নেয়। পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন জানান, জীবন-জীবিকার টানে মেঘনায় প্রতিনিয়ত মাছ শিকার করেন
জেলেরা। কিন্তু তারা আনন্দ-উৎসবের সুযোগ থেকে বঞ্চিত। ওই সব জেলের মুখে হাসি ফোটানো ও সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে জেলেদের নিয়ে জেলে উৎসবের আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় চডার মাথা, বিশ্ব রোড চ্যাম্পিয়ন হয়েছে।রাতে পুরষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। পূর্ব ইলিশা ফাউন্ডেশনের একঝাঁক কর্মী নিরলস ভাবে পুরো অনুষ্ঠানে সহযোগিতা করেছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত