অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রাহানেকে নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা ভারতের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৩

remove_red_eye

৩২৮

আজিঙ্কা রাহানেকে ফিরিয়ে এনে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারত। ১৫ মাস পর জাতীয় দলে ফিরলেন রাহানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে  অনুষ্ঠেয়  ফাইনালের জন্য ছয় বিশেষজ্ঞ ব্যাটারকে নিয়ে দল সাজিয়েছে ভারত।
২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ ভারতের হয়ে টেস্ট খেলেছেন রাহানে। দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের সিরিজের ছয় ইনিংসে ১৩৬ রান করেন তিনি। ঐ সফরে ব্যাট হাতে রান না পাওয়ায় ফর্মহীনতার কারনে দল থেকে বাদ পড়েন ২০১৩ সালে অভিষেক হওয়া রাহানে। দেশের হয়ে ৮২ টেস্টে ১২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরিতে ৪৯৩১ রান করেছেন রাহানে।
সর্বশেষ রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ে হয়ে ৭ ম্যাচে ৬৩৪ রান করেছেন রাহানে। চলমান আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৫ ইনিংসে ২টি ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০৯ রান করে ছন্দে রয়েছেন রাহানে।
এ ছাড়াও দলে ফিরেছেন সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগ না পাওয়া ব্যাটার লোকেশ রাহুল। চলমান আইপিএলে লক্ষেèৗ সুপার জায়ান্টের হয়ে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৬২ রান করেছেন তিনি।
রাহানে-রাহুলের সাথে ব্যাটিং লাইন-আপে আছেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ^র পূজারা ও বিরাট কোহলি। উইকেটরক্ষক হিসেবে আছেন কেএস ভরত।
ইনজুরির কারনে ভারত দলে সুযোগ হয়নি শ্রেয়াস আইয়ার, ঋসভ পান্থ ও জসপ্রিত বুমরাহর। দলে স্পিনার হিসেবে আছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।
পেস অ্যাটাকে রাখা হয়েছে মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, জয়দেব উনাদকত, উমেশ যাদব ও শারদুল ঠাকুরকে।
আগামী ৭ জুন  ওভালে শুরু  হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনাল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠলে শিরোপা জিততে পারেনি ভারত।
দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারত দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, কেএস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকত।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...