বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৪
৩৫৬
সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নিলো ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।
গতরাতে টুর্নামেন্টের সেমিফাইনালে ১০ জনের আল ওয়েদার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচের ২৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন আল ওয়েদার ফরাসি স্ট্রাইকার জিন ডেভিড বিগুয়েল।
অস্কার দুয়ার্তের পাস থেকে বাই-সাইকেল কিকে গোলটি করেন বিগুয়েল। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন ওয়েদার আব্দুল্লাহ আল-হাফিত। দলটি শেষ ৪০ মিনিট ১০ জন নিয়ে খেললেও জয়ের স্বাদ নিতে পারেনি রোনালদোর আল নাসর। প্রতিপক্ষের গোলমুখে মাত্র ১টি শট নিতে পারেন রোনালদো। প্রথমার্ধে নেয়া সেই শট রুখে দেন প্রতিপক্ষে গোলরক্ষক।
সৌদি সুপার কাপের পর কিংস কাপ থেকেও খালি হাতে বিদায় নিলো আল নাসর। সৌদি প্রো-লিগের শেষ দুই ম্যাচে জয় পায়নি দলটি। ১টিতে ড্র ও হারের স্বাদ পায় তারা। ২৪ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আল নাসর। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ। ১ ম্যাচ কম খেলে ৩ পয়েন্টে এগিয়ে আল ইত্তিহাদ।
ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগদানের পর নিজেদের সেরা রুপ দেখাতে পারছেন না রোনালদো। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক