বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৩৬
৩৮৯
গত রোববার ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয় টটেনহ্যাম হটস্পার। নিউক্যাসলের কাছে লজ্জাকর হারের জন্য অনুতপ্ত টটেনহ্যামের খেলোয়াড়রা। ঐ ম্যাচের টিকিটের অর্থ ফেরত দেয়ার ঘোষনা দিয়েছে টটেনহ্যামের খেলোয়াড়রা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টটেনহ্যামের ভেরিফাইড ফেইজে একটি বার্তা দিয়েছে দলটির খেলোয়াড়রা। সেইন্ট জেমস পার্কে নিউক্যাসলের বিপক্ষে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দিয়ে টটেনহ্যামের খেলোয়াড়রা বলেন, ‘একটা দল হিসেবে আপনাদের হতাশা, ক্ষোভ বুঝতে পারছি আমরা। আমাদের পারফরমেন্স মোটেও ভালো ছিল না। আমরা জানি, এ ধরণের পরিস্থিতিতে মুখের কথা আপনাদের সান্তনার জন্য যথেষ্ট নয়। বিশ্বাস করুন, এমন হার আমাদেরকেও কষ্ট দেয়।’
তারা আরও জানায়, ‘হোম ও অ্যাওয়ে সব ম্যাচে আমাদের পাশে থাকায় আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সেইন্ট জেমস পার্কে খেলা দেখতে যাওয়া সমর্থকদের টিকেটের মূল্য ফেরত দিতে চাই আমরা।’
নিউক্যাসলের কাছে ওমন বিব্রতকর হারের জন্য ইতোমধ্যে অন্তবর্তীকালীন কোচ ক্রিষ্টিয়ান স্টেলিনিকে বরখাস্ত করেছে টটেনহ্যাম। স্টেলিনির জায়গায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে রায়ান ম্যাসনকে নিয়োগ দিয়েছে টটেনহ্যাম।
নিউক্যাসলের কাছে হারের ক্ষত নিয়ে আগামী বৃহস্পতিবার আবারও মাঠে নামছে টটেনহাম। ইংলিশ লিগে ঐ ম্যাচে টটেনহ্যামের প্রতিপক্ষ ম্যানচেষ্টার ইউনাইটেড। ম্যাচে আবারও সমর্থকদের পাশে থাকার অনুরোধ করেছেন টটেনহ্যাম খেলোয়াড়রা।
ঐ বিবৃতিতে টটেনহ্যাম খেলোয়াড়রা বলেন, ‘আমরা জানি, রোববার যা হয়েছে এই টিকেটের মূল্য ফেরতে কিছু পরিবর্তন হবে না। তবে সবকিছু ঠিকঠাক করতে আমরা নিজেদের সবটুকু উজার করে দিবো এবং ম্যানচেষ্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে আপনাদের সমর্থন আমাদের কাছে সবকিছু। একমাত্র ঐক্যবদ্ধতা আমাদের এগিয়ে নিতে পারে।’
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত