বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৩ সন্ধ্যা ০৭:৫০
৩৪৮
টানা দ্বিতীয়বারের মত কোপা ইতালিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইন্টার মিলান।
গতরাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে সর্বশেষ তিন আসরে ফাইনাল খেলা জুভেন্টাসকে। প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিলো। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠলো ইন্টার মিলান।
সান সিরোয়তে ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়তে থাকে ইন্টার মিলান ও জুভেন্টাস। ১৫ মিনিটে গোলের আনন্দে নেচে উঠে ইন্টার মিলান। নিকোলো বারেলা পাস থেকে বল পেয়ে জুভেন্টাসের বক্সের ভেতর থেকে বাঁ-পায়ের শটে গোল করেন ফেডেরিকো ডিমারকো(১-০)।
২১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করার সুযোগ হারায় ইন্টার মিলান। লটারো মার্টিনেজের শট জুভেন্টাসের বার ঘেষে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে ম্যাচের প্রথমার্ধ শেষ করে ইন্টার মিলান।
দ্বিতীয়ার্ধে লিড ধরে রাখতেই বেশি মনোযোগী ছিলো ইন্টার মিলান। তবে জুভেন্টাসও বেশ কয়েকবার আক্রমন করেছে তবে সফল হয়নি। শেষ পর্যন্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে। ১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মিলান। সেই সাথে জুভেন্টাসের কাছে হারের বৃত্ত ভাঙ্গতে পারে ইন্টার মিলান। এর আগে এই টুর্নামেন্টে সেমিফাইনালে পাঁচবার জুভেন্টাসের কাছে হেরেছিলো ইন্টার মিলান।
আসরের অন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ফিওরেন্তিনা ও ক্রিমোনেসে। প্রথম লেগে ২-০ গোলে জিতেছিলো ফিওরেন্তিনা। আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত