অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে: আমির হোসেন আমু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৪৭৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন  সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। 
তিনি বলেন, ‘আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সকল সুযোগ প্রধানমন্ত্রী প্রদান করেছেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলা গড়বো। সেই ডিজিটাল বাংলা গড়ার কারিগর নির্মাণ করার জন্য তিনি গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন।’
আজ ঝালকাঠির উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।
ঝালকাঠি উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ও ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।
ঝালকাঠি সদর উপজেলার ৫২টি স্কুলে ৩২৪ জন শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। প্রতিটি স্কুল থেকে ৬ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব দেয়া হয়।

সুত্র বাসস

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

আরও...