বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:৫৪
৫১৭
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হচ্ছে, যা শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।
তিনি বলেন, ‘আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করার সকল সুযোগ প্রধানমন্ত্রী প্রদান করেছেন। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ডিজিটাল বাংলা গড়বো। সেই ডিজিটাল বাংলা গড়ার কারিগর নির্মাণ করার জন্য তিনি গ্রামভিত্তিক প্রত্যেকটি স্কুলে ল্যাপটপ দিয়েছেন, মাল্টিমিডিয়ার সুব্যবস্থা করেছেন।’
আজ ঝালকাঠির উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারি ও এমপিওভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন।
ঝালকাঠি উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার শাহ্ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার ও ঝালকাঠি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. আতিকুর রহমান।
ঝালকাঠি সদর উপজেলার ৫২টি স্কুলে ৩২৪ জন শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়। প্রতিটি স্কুল থেকে ৬ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব দেয়া হয়।
সুত্র বাসস
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত