অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের জেলেদের সাথে জলদস্যুদের সংর্ঘষ,সাত ডাকাত আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪০

remove_red_eye

৯৬৭

তজুমদ্দিন  প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা চরজহিরউদ্দিনের মেঘনার পাইলঘাট এলাকায় বৃহস্পতিবার রাতভর জেলেদের সাথে জলদস্যুদের সংঘষের ঘটনা ঘটছে। এসময় জেলেরা জলদস্যু লিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আটক করেছে।
তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার রাতে তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে একদল ডাকাত হামলা চালায়। এসময় জেলেরা একত্রিত হয়ে জলদস্যুদের ঘেরাও করে এবং সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে জেলেরা দস্যুলিডার শিপন শিকদারকে আটক করে গণধোলাই দেয়। পরে সংবাদ পেয়ে চরজহিরউদ্দিন  পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বাবুল হোসেন ডাকাত শিপন শিকদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি  করে। তজুমদ্দিন থানার অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, জেলেদের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় রামগতি থানা পুলিশ আরো ছয় ডাকাতকে আট করতে সক্ষম হয়। আটককৃতরা হলো- দৌলতখানের চরখলিফার সাদেকের ছেলে কালাম (৩২), ফুলকাচিয়ার কাঞ্চন বেপারীর ছেলে খোরশেদ (৩০), বোরহানউদ্দিনের হাসাননগরের মঞ্জুর পাটওয়ারীর ছেলে জিসান (২৮), হাতিয়া জাহাজমারার তজল কবিরাজের ছেলে আশ্রাফ বেলাল (৩৫), নোয়াখালী চরজব্বারের আলী হোসেনের ছেলে মাহফুজ (৪৫), এবং কমলনগরের চরমাজিদার আঃ জলিলের ছেলে কামাল মাঝী (৪৫)। ওসি আরো জানান, ডাকাত শিপন শিকদার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং সাত বছর জেল খেটে জামিনে এসে পলাতক রয়েছে। আটককৃতদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...