অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে কালবৈশাখের ঝড়ে স্কুলঘর বিধ্বস্ত

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৩ রাত ০৮:৩৩

remove_red_eye

৪৯৯

দৌলতখান প্রতিনিধি: ভোলার দৌলতখানে কালবৈশাখী ঝড়ে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামে স্কুলঘর ধ্বংসে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরী  আবহাওয়া ও প্রচন্ডবেগে কালবৈশাখীর ঘূর্ণি  ঝড়ের কবলে পড়ে ১০৬ নং পঃ দঃ মঃ কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি লন্ড ভন্ড হয়ে যায়। দুমড়ে মোচরে যায় টিন সেটের নির্মিত বিদ্যালয় ভবনটি।
 সরেজমিন দেখা যায়, প্রচন্ড ঘূর্ণিঝড়ের কবলে বিদ্যালয়টি পড়ে যাওয়ায় বিদ্যালয়ের আসবাবপত্র ও ফার্নিসারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিঘ্র ক্ষতিগ্রস্ত স্কুলঘরটি নির্মিত না হলে স্কুলের নিয়মিত শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার বিঘ্ন ঘটার প্রবল আশন্কা রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীরা জানায়, দ্রæত ক্ষতিগ্রস্ত স্কুল ভবনটি সংস্কার করা না হলে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মাকসুদুর রহমান জানান, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়টি সংস্কার করে পাঠদানের উপযোগী করতে দেড়লক্ষাধিক টাকায় প্রয়োজন। তিনি বিদ্যালয়টি মেরামত করে পাঠদানের জন্য এলাকাবাসী ও সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...