অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অবশেষে রোনাল্ডোর গোল; জয়ের ধারায় ফিরলো আল নাসর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:০৩

remove_red_eye

২২৫

অবশেষে গোলের দেখা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার  গোলের রাতে সৌদি প্রো লিগে জয়ের ধারায় ফিরেছে  আল নাসর। গতরাতে আল নাসর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল রায়েদকে। ম্যাচে ১টি গোল করেন রোনালদো।
গত ৫ এপ্রিল আল নাসরের হয়ে সৌদি প্রো লিগেই সর্বশেষ গোল করেছিলেন রোনাল্ডো। এরপর সৌদি প্রো লিগসহ তিন ম্যাচে গোল পাননি তিনি। অবশেষে গোল খড়া কাটালেন রোনাল্ডো।
নিজেদের মাঠে আল রায়েদের বিপক্ষে ম্যাচের শুরুতেই রোনাল্ডোর গোলে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪ মিনিটে সতীর্থ সুলতান আল গানামের ক্রস থেকে হেডে গোল করেন তিনি।
পরবর্তীতে  প্রথমার্ধে আরও দু’বার গোলের সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। শেষ পর্যন্ত রোনালদোর গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় আল নাসর। দলের হয়ে পরের তিন গোল করেন আবদুল রহমান গারিব, মোহাম্মেদ মারান ও আবদুল মাজিদ। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এক গোলে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোনাল্ডোকে। আল নাসরে যোগদানের পর ১৩ লিগ ম্যাচে ১২টি গোল করেছেন রোনালদো।
ম্যাচ শেষে হাসিখুশি দেখিয়েছে সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে সমালোচিত রোনাল্ডোকে। গ্যালারির দর্শকদের সামনে গিয়ে হাত নাড়িয়েছেন, মাঠ থেকে বেরিয়ে যাবার সময় আল রায়েদের কোচকে নিজের জার্সি উপহার দেন ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আসা রোনাল্ডো।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো গেল সপ্তাহে সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া আল নাসর। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইতিহাদ।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...