অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অভিবাসন পরিকল্পনার প্রতিবাদে প্যারিস ও অন্যান্য ফরাসি নগরীতে বিক্ষোভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৩ বিকাল ০৫:১২

remove_red_eye

৩২৩

অভিবাসন আইনে পরিবর্তন এবং ভারত মহাসাগরীয় মায়োট দ্বীপ থেকে উচ্ছেদ পরিকল্পনার প্রতিবাদে বিপূল সংখ্যক নথিপত্রবিহীন অভিবাসীসহ হাজার হাজার মানুষ শনিবার প্যারিস ও অন্যান্য ফরাসি নগরীতে মিছিল করেছে।
প্রস্তাবিত অভিবাসন নীতির- দমন, কারাবাস ও নির্বাসনের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিনের নাম উল্লেখ করে ফ্রান্সের রাজধানীতে, বিক্ষোভকারীরা ‘দারমানিন আইন বাতিল হোক’ লিখিত একটি ব্যানার নিয়ে মিছিল করে। খবর এএফপি’র। আয়োজকরা জানায়, প্যারিসে ২,৩০০  লোক বিক্ষোভে অংশ নেয়।
মালির ৩১ বছর বয়সী অনথিভুক্ত আবুবকর বলেন, অভিবাসন বিলটি একটি বর্ণবাদী আইন, যার লক্ষ্য বিদেশীদের অপরাধী করা এবং আরও নির্বাসনের পথে পরিচালিত করা। আইনটি সরকার শরৎ পর্যন্ত স্থগিত করেছে।
সহকর্মীদের সাথে ফ্রান্সে বসবাস এবং কাজ করার উদ্দেশে অফিসিয়াল নথি পাওয়ায় ১৭ মাস যাবত লড়াই করা এক পোস্ট অফিসের সাব-কন্ট্রাক্টর বলেন, সমস্যাটি অভিবাসন নয়, সমস্যা হলো শোষণ ও দুর্বিত্ত  বসরা।
বিক্ষোভকারীরা মায়োটের ফ্রেঞ্চ ইন্ডিয়ান মহাসাগর দ্বীপ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত অপারেশন উয়াম্বুশি (ফেরত  নেওয়া)- এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের বর্তমানে যারা বেশিরভাগ প্রতিবেশী কমোরোসের অস্বাস্থ্যকর ঝোপঝাড়ের শহরে অবস্থান করছে তাদের ফেরত পাঠানোরও লক্ষ্য নিয়েছে।
‘কন্ট্রোলিং ইমিগ্রেশন হোয়াইল ইম্প্রুভিং ইনটিগ্রেশন বা একীত্রিকরণের উন্নয়নে অভিবাসন নিয়ন্ত্রণ’ শিরোনামে বিতর্কিত বিলটির লক্ষ্য, বিদেশিদের জন্য বিশেষ করে যারা অপরাধে যুক্ত তাদের নির্বাসনের ব্যবস্থা পাকা করা।
বিলটিতে বহু-বছরের বসবাসের অনুমতি দেওয়ার আগে ন্যূনতম ফরাসি ভাষা জানা, বাধ্যতামূলক আঙ্গুলের ছাপ প্রবর্তন ও দীর্ঘমেয়াদী অনুমোদন নবায়নের প্রয়োজনীয়তা কঠোর করবে।
বুধবার, ফরাসী সরকার অভিবাসন বিলটির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...