অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ইউক্রেনে ৫ মাসে রাশিয়ার ১ লক্ষ সৈন্য হতাহত হয়েছে : হোয়াইট হাউস


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৩৩০

ইউক্রেনের পূর্বাঞ্চলে, বিশেষকরে বাখমুতে পাঁচ মাসের লড়াইয়ে ২০ হাজারেরও বেশি রুশ সেনা নিহত ও আরো  ৮০ হাজার আহত হয়েছে। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘আমরা ধারণা করছি যে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার লক্ষাধিক সৈন্য হতাহতের শিকার হয়েছে। এদের মধ্যে ২০ হাজারেরও বেশি নিহত হয়েছে।’
কিরবি আরো বলেন, ‘দনবাসে রাশিয়ার হামলা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বাখমুত হয়ে এ হামলা চেষ্টা করা হয়। রাশিয়া প্রকৃতপক্ষে কৌশলগতভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ কোন অঞ্চল দখল করতে পারেনি।’
মার্কিন গোয়েন্দাদের সদ্য প্রকাশ করা তথ্যের উদ্ধৃতি দিয়ে কিরবি বলেছেন, নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই বেসরকারি সামরিক কোম্পানি ওয়াগনারের মাধ্যমে নিয়োগকৃত সৈন্য। এসব সৈন্যের বেশির ভাগই রাশিয়ার কারাগারে থাকা লোকজনের মধ্যে থেকে নিয়োগ দেওয়া হয় বলে জানা যায়।
কিরবি বলেন, এ যুদ্ধে ইউক্রেনের কত মানুষ হতাহত হয়েছে সে ব্যাপারে তিনি কোন ধারণা দিচ্ছেন না কারণ ‘তারা এখানে রাশিয়ার আগ্রাসনের শিকার।’

সুত্র বাসস





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...