অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

প্রথমবারের মত এশিয়া কাপের মঞ্চে নেপাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩০

remove_red_eye

৪০৪

নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে  নেপাল ক্রিকেট দল।
আজ এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে নেপাল ৭ উইকেটে হারিয়েছে তিনবার এশিয়া কাপ খেলা সংযুক্ত আরব আমিরাতকে। ১০ দলের এসিসি প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলার টিকিট পায় নেপাল। আগামী এশিয়া কাপে এ’ গ্রুপে  ভারত এবং পাকিস্তানের সাথে খেলবে  নেপাল। বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা।
গতকাল, পহেলা মে নেপালের কীর্তিপুরে ছিলো এসিসি প্রিমিয়ার কাপের ফাইনাল। বৃষ্টির কারনে ম্যাচটি রির্জাভ ডে গড়ায়।
গতকাল টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত ২৭ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। আজ ৩৩ দশমিক ১ ওভারে ১১৭ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। বোলিংয়ে নেপালের পক্ষে ললিত রাজবংশী ৪টি, কারান কেসি ও সন্দ্বীপ লামিচান ২টি করে উইকেট নেন।
জবাবে গুলসান ঝার অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ১১৭ বল বাকী রেখে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় নেপাল। গুলসান ৮৪ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অনবদ্য ৬৭ রান করেন।
আগামী সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হবার কথা রয়েছে।

সুত্র বাসস

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...