বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩০
৩৮১
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে নেপাল ক্রিকেট দল।
আজ এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে নেপাল ৭ উইকেটে হারিয়েছে তিনবার এশিয়া কাপ খেলা সংযুক্ত আরব আমিরাতকে। ১০ দলের এসিসি প্রিমিয়ার কাপে চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপের মূল পর্বে খেলার টিকিট পায় নেপাল। আগামী এশিয়া কাপে এ’ গ্রুপে ভারত এবং পাকিস্তানের সাথে খেলবে নেপাল। বি’ গ্রুপে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলংকা।
গতকাল, পহেলা মে নেপালের কীর্তিপুরে ছিলো এসিসি প্রিমিয়ার কাপের ফাইনাল। বৃষ্টির কারনে ম্যাচটি রির্জাভ ডে গড়ায়।
গতকাল টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে ব্যাটিংয়ে পাঠায় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগ পর্যন্ত ২৭ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান তুলেছিল সংযুক্ত আরব আমিরাত। আজ ৩৩ দশমিক ১ ওভারে ১১৭ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন আসিফ খান। বোলিংয়ে নেপালের পক্ষে ললিত রাজবংশী ৪টি, কারান কেসি ও সন্দ্বীপ লামিচান ২টি করে উইকেট নেন।
জবাবে গুলসান ঝার অপরাজিত হাফ-সেঞ্চুরিতে ১১৭ বল বাকী রেখে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয় নেপাল। গুলসান ৮৪ বলে ৩টি চার ও ৬টি ছক্কায় অনবদ্য ৬৭ রান করেন।
আগামী সেপ্টেম্বরে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হবার কথা রয়েছে।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক