লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২৩ সন্ধ্যা ০৭:৩৪
৪০৬
লালমোহন প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রস্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভোলার লালমোহনে মাসব্যাপী চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। পহেলা মে রাতে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এর উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কের পুরো মাঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নচিত্র দিয়ে সজ্জিত করা হয়। পার্কের বৃহৎ এলইডি ডিসপ্লেতেও প্রদর্শন করা হয় ডকুমেন্টারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মাসব্যাপী চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার উদ্বোধন করে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজকে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে উন্নয়নশীল রাস্ট্রে পরিণত হয়েছে। তাই বাংলাদেশের মানুষের একমাত্র ভরসাস্থল দেশরতœ শেখ হাসিনা। তিনি বলেন, শেখ হাসিনার সফল নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রেখে চার বার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে এবং বর্তমানে টানা তৃতীয়বার ক্ষমতাসীন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের এই সময়ের শাসন আমলেই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন মাত্রা সূচিত হয়েছে।
লালমোহন উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ লালমোহন উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত