বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৮
৩০৮
সিরিয়ার গৃহযুদ্ধ শুরু এবং এ দুই মিত্র দেশের মধ্যে আঞ্চলিক সম্পৃক্ততা প্রসারিত হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার এই প্রথম দামেস্ক সফরে যাচ্ছেন। খবর এএফপি’র।
গত এক যুগ ধরে সংঘাত চলাকালে ইরান সিরিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করে আসছে। তেহরান দামেস্ককে তাদের হারানো অঞ্চল ফিরিয়ে আনতেও সাহায্য করে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়ার পুনর্গঠনের বিষয়ে ইরানের ভূমিকাকে গুরুত্ব দিচ্ছে।
আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি আরবের সাথে ফের সম্পর্ক গড়ার জন্য ইরানের যুগান্তকারী চুক্তির কয়েক সপ্তাহ পর এবং ইরান ও সিরিয়ার সাথে আঞ্চলিক সম্পর্কের পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যে কূটনীতির ঝড়ের মধ্যেই তিনি এ সফরে আসছেন।
সিরিয়ার বার্তা সংস্থা সানা জানায়, এ সফর চলাকালে রাইসি ও আসাদ ‘দ্বিপাক্ষিক সম্পর্ক, অভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যু এবং এ অঞ্চলের ইতিবাচক উন্নয়ন নিয়ে আলোচনা করবেন।’
এএফপি’র এক সংবাদদাতা জানান, দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে কয়েকদিন ধরেই রাইসির এ সফরের প্রস্তুতি চলছে। এদিকে মিশনের সামনে থাকা কংক্রিটের প্রতিবন্ধক সরিয়ে ফেলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আসাদের আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট তার দুই দিনের সফরে একটি সিনিয়র ‘অর্থনৈতিক-রাজনৈতিক প্রতিনিধি দলের’ নেতৃত্ব দেবেন।
দামেস্ক সফর করা সর্বশেষ ইরানি প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। তিনি ২০১০ সালের সেপ্টেম্বরে এ সফরে আসেন। এদিকে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট আসাদ আনুষ্ঠানিকভাবে দুইবার তেহরান সফর করেন। ২০২২ সালের মে মাসে তিনি সর্বশেষ ইরান সফর করেন।
দামেস্ক ভিত্তিক বিশ্লেষক ওসামা দানুরা বলেছেন, এই সফর ‘দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।’
সিরিয়ায় গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে এবং দেশের অবকাঠামো ও শিল্পের ব্যাপক ক্ষতি হয়েছে।
সুত্র বাসস
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক