বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৯
৩১২
মিয়ানমারের জান্তা সরকার বুধবার জানিয়েছে, তারা সাজাপ্রাপ্ত দুই হাজারেরও বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে উৎসাহিত করার অপরাধ সংক্রান্ত একটি আইনের আওতায় তাদেরকে কারাদ- দেওয়া হয়েছিল। খবর এএফপি’র।
জান্তা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৌদ্ধ উৎসব কাসোন পূর্ণিমা দিবস পালন উপলক্ষে সামরিক বাহিনী দ-বিধি ৫০৫ (এ) এর আওতায় সাজাপ্রাপ্ত ২,১৫৩ বন্দিকে ক্ষমা করে দিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে আইনটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের সাজার বিধান রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী ‘মানুষের শান্তিপূর্ণ মনোভাব পোষণের জন্য এবং মানবিক কারণে তাদের ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এদের মধ্যে যারা ফের একই ধরনের অপরাধ করবে তাদেরকে অতিরিক্ত দ-সহ বাকি সাজা ভোগ করতে হবে।
স্থানীয় এক পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং এটাকে কেন্দ্র করে দেশটি টালমাটাল পরিস্থিতির মুখে পড়ার পর থেকে ২১ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
জাতিসংঘ জানায়, সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ১৭০ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব পালন উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত