অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সোসিয়াদাদের কাছে হেরে গেল ১০ জনের রিয়াল মাদ্রিদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা মে ২০২৩ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

২৮৮

রিয়াল সোসিয়াদাদের কাছে গতকাল ২-০ গোলে হেরে গেছে ১০ জনের রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে লা লিগার টেবিল টপার বার্সেলোনার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে পড়েছে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ক্লাবটি। হাতে আছে আর মাত্র ৫টি ম্যাচ।
গতকাল সোসিয়েদাদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলের হয়ে গোল দুটি করেছেন সাবেক রিয়াল উইঙ্গার তাকেফুসা কুবো ও এন্ডার  বেরেনেটক্সিয়া। এই জয়ে শীর্ষ চারে স্থান নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাকে আরো জোড়ালো করল সোসিয়েদাদ। ম্যাচের বয়স ঘন্টা পেরুতেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার দানি কারভাজাল। ফলে ১০ জন নিয়ে দীর্ঘ সময় লড়াই করতে হয় লস ব্লাঙ্কোসদের।
এর আগে আরেক ম্যাচে  ওসাসুনাকে ১-০ গোলে পরাজিত করেছে টেবিল টপার বার্সেলোনা। কিন্তু কার্লো আনচেলোত্তির শিষ্যরা নিজেদের ম্যাচে যথাযথ জবাব দিতে না পারায় তাদের সঙ্গে ব্যবধান বাড়াতে সক্ষম হয় কাতালান জায়ান্টরা।     
ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে অবশ্য শক্তিশালী একাদশ নামাতে ব্যর্থ হয়েছিলেন ইতালীয় কোচ আনচেলোত্তি। এছাড়া শনিবারের কোপা ডেল রে’র ফাইনাল ম্যাচকে সামনে রেখে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকেও ওসাসুনা সফরে আনেননি তিনি। এর খেসারত হিসেবে পরাজয়কে সঙ্গী করেই ফিরতে হলো রিয়াল মাদ্রিদকে।
ম্যাচের ৪৭ মিনিটে প্রথম গোল হজম করে রিয়াল মাদ্রিদ। মুলত রক্ষনের ভুলেই গোলটি হজম করতে হয়েছে দলটিকে। ডিফেন্ডার এডার মিলিতাও সতীর্থ গোল রক্ষক থিবো কোর্তোয়ার কাছে বল ব্যাকপাস করলেও সময়মত বলের কাছে পৌঁছাতে পারেননি রিয়াল গোল রক্ষক। তিনি  বলের কাছে পৌঁছানোর আগেই সেটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন কুবো। সেখান থেকে সহজ শটে বল রিয়ালের জালে জড়িয়ে দেন এই উইঙ্গার।
৬১ মিনিটে দানি কারভাজাল(দুই হলুদ কার্ড) লাল দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। সুযোগটি ভালোভাবেই কাজে লাগায় সোসিয়েদাদ। ম্যাচের ৮৫ মিনিটে দুর্দান্ত শটে স্বাগতিকদের হয়ে দ্বিতীয় গোল করেন এন্ডার। বলটি প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়লেও নাগাল পাননি কোর্তোয়া। এ পরাজয়ে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ৬১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সোসিয়েদাদ।
লস ব্লাঙ্কোসদের এই হারে ২০১৯ সালের পর প্রথম শিরোপা নিশ্চিতের জন্য বাকী ম্যাচগুলো থেকে আর মাত্র দুই পয়েন্টের প্রয়োজন বার্সেলোনার। বার্সা ওই দুই পয়েন্ট পেলে আসরের বাকী সবগুলো ম্যাচে জয় পেলেও শিরোপার নাগাল পাবে না রিয়াল মাদ্রিদ।

সুত্র বাসস

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...