বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ বিকাল ০৫:৪৯
৩২৯
রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি ড্রোন হামলায় দেশটির একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। বৃহস্পতিবার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
কথিত এ ঘটনা রাশিয়া কর্তৃক ঘোষিত সাম্প্রতিক ধারাবাহিক ড্রোন হামলার অংশ। এ ব্যাপারে বুধবার বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে হত্যার প্রচেষ্টার অংশ হিসেবে এমন হামলা চালানো হয়।
জরুরি পরিষেবার এক কর্মকর্তা তাস’কে বলেন, ‘একটি অজ্ঞাতনামা ড্রোন’ হামলার পর দক্ষিণ ক্রা¯েœাদর অঞ্চলের ইলস্কি বসতি এলাকায় অবস্তিত তেল শোধনাগারের জলাধারে আগুনের সূত্রপাত ঘটে।
ক্রা¯েœাদরের গভর্নর ভেনিয়ামিন কন্ড্রাতিয়েভ বলেছেন, এ শোধনাগারের প্রায় ৪০০ বর্গ মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং জরুরি পরিষেবা সংস্থার সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।
পার্শ্ববর্তী ভোলনা গ্রাম এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারের জলাধারে একই ধরনের অগ্নিকা-ে প্রায় ১,২০০ বর্গ মিটার এলাকা পুড়ে যায়। সেখানে আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় কর্মকর্তারা একটি ড্রোন বিধ্বস্ত হওয়াকে দায়ী করে।
একই দিন মস্কো জানায়, তারা পুতিনের বাসভবনকে লক্ষ্য করে চক্কর দেওয়া দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ‘সন্ত্রাসী কর্মকা-’ চালানোর চেষ্টা করায় ইউক্রেনকে অভিযুক্ত করে।
এদিকে কিয়েভ জোরদিয়ে বলেছে যে কথিত ড্রোন হামলার সাথে তাদের কোন সংশ্লিষ্টতা নেই। বরং তারা বলেছে, মস্কো এটি ‘নাটক, করে অন্যের ওপর দোষ চাপাচ্ছে।
সুত্র বাসস
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত