অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের সন্তান ইকরাম ইতালি যুবলীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২০ রাত ০২:৪৮

remove_red_eye

৮৬০

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের ছেলে মোঃ ইকরাম দেওয়ান ইতালি পালেরমো যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা আ’লী, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। ইতালি পালেরমো আ’লীগ ২১ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেন বলে জানান ইতালি যুবলীগের একটি নির্ভরযোগ্য সুত্র নিশ্চিত করেছেন। গত ৫ ফেব্রæয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ইতালি বাংলাদেশ দূতাবাসের উদ্বোধন করেন। পরে পালেরমো আওয়ামী যুবলীগ নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করে। এ সময় উপজেলার শিবপুর গ্রামের মোঃ সেলিম দেওয়ানের ছেলে ইতালি প্রবাসি মোঃ ইকরাম দেওয়ান প্রধানমন্ত্রীকে ভোলার নদী ভাঙ্গন বিষয়ে অবহিত করেন। পরে প্রধানমন্ত্রী ভোলার নদী ভাঙ্গন রোধে চলমান প্রকল্পের বাহিরেও আরো প্রকল্প গ্রহণ করবেন বলে ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের প্রশংসা করে বলেন স্থানীয় এমপি’র মাধ্যমে ভোলাতে অনেক উন্নয়ন করার প্রতিশ্রæতি ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনসহ তার সফর সঙ্গী সরকারের উর্ধ্বতন কর্মকর্তা ও ইতালি পালেরমো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইকরাম দেওয়ান ইতালি পালেরমো যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, উপজেলা আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন পাটওয়ারী, যুবলীগ সভাপতি শহিদুল্যাহ কিরন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...