লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ সন্ধ্যা ০৬:০৭
৪১১
মো. জসিম জনি, লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে সরকারি আবাসনের ঘর ভাঙারি মালামাল হিসেবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের নতুন বাজার এলাকার রহম আলী বাড়ি সংলগ্ন স্থানের ওই সরকারি ঘরটি ৩০ হাজার টাকায় বিক্রি করেন একই এলাকার মনির হোসেন ডাকুয়া।
জানা যায়, ভূমিহীনদের জন্য ২০১৮ সালের দিকে এসব ঘর নির্মাণ করা হয়। সেখানে প্রতারণা করে নিজে স্বাবলম্বী হওয়ার পরেও ঘরটি হাতিয়ে নেন অভিযুক্ত মনির হোসেন। সম্প্রতি ওই সরকারি ঘরটি নতুন বাজার এলাকার মো. কাশেমের ছেলে আইচক্রিম বিক্রেতা শাহিনের কাছে ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করে দেন। এরপর শাহিন ওই ঘরের মালামাল ভেঙে নিয়ে ভাঙারি মালামাল হিসেবে বিক্রি করে দেন।
সরকারি ঘর ক্রয় করা শাহিনের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বাবা কাশেমের সঙ্গে কথা বললে তিনি জানান, মনির ডাকুয়া ঘরটি ৩০ হাজার টাকায় আমার ছেলের কাছে বিক্রি করেছে। এরপর আমার ছেলে ঘরটি ভেঙে নিয়ে বিক্রি করে দিয়েছে।
সরকারি ঘর বিক্রয়কারী মনির হোসেন ডাকুয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘর বিক্রি করিনি। তাদের জন্য তখন ঘরটি বরাদ্দ করে রেখেছি। এখন তাদেরকে ঘরটি বুঝিয়ে দিয়েছি। সরকারি ঘর ভেঙে নেওয়া যায় কিনা জানতে চাইলে তিনি আরও বলেন, নিয়ম মেনে অনেক কিছু করা যায় না। আপনারা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেন।
লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া জানান, এমন ঘটনা আমার জানা নেই। কেউ যদি এ ধরনের কাজ করে থাকে তা অবশ্যই অন্যায়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, বিষয়টি জেনে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা
চরফ্যাশনে ভারতীয় অবৈধ ট্রলিং বোট ও ১১ জাল জব্দ
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইলিশায় মেসার্স এমএন ট্রেডিং এর উদ্বোধন
ভোলায় ডেঙ্গু বিস্তার রোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু
মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার করলেন যুবদলের নেতাকর্মী
ভোলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাসিক সাহিত্য আড্ডা
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত