বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৩
৪৩৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার চরফ্যাসনে খাল থেকে শিকলে বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নে কলমি ব্রীজ সংলগ্ন খাল থেকে এ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে কলমি ব্রীজের দক্ষিণ পাশে খালের মধ্যে একটি অজ্ঞাত নারীর ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। এর পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু এর কোন নাম-পরিচয় জানা যায়নি। লাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পড়নে কালো সেলোয়ার-কামিজ রয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়ায় মৃতদেহটি একজন যুবতী নারীর বলে ধারণা করা হচ্ছে। তার বাম পায়ে শিকলের মধ্যে রশিসহ তালামারা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তার চেহারা চিনা যায়না। ওসমান গঞ্জের মানুষিক ভারসাম্যহীন রোকেয়া নামে এক নারী নিখোঁজ হয়েছে বলে তার পিতা থানায় এসে দেখলেও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের পর রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত